নয়া শতাব্দীর সম্পাদকের বাড়িতে চুরি

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ১১:০২ পিএম

পিরোজপুরের কাউখালীতে দৈনিক নয়া শতাব্দীর সম্পাদক মোহাম্মদ নাঈম সালেহীনের ক্রয়কৃত জমিতে দোকান তৈরির নির্মাণসামগ্রী চুরির অভিযোগ পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার রাতে কাউখালী উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা যায়, সদর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের সিঅ্যান্ডবি রাস্তার পাশে নাঈম সালেহীনের ক্রয়কৃত জমিতে ৪টি দোকান ঘর তৈরির জন্য রাখা প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে চোরচক্র।

এ বিষয়ে কাঠমিস্ত্রি আবুল হোসেন মোল্লা বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় আমি লক্ষাধিক টাকার টিন, কাঠ, লোহার নেট ইত্যাদি মালামাল কিনে ওই জায়গায় রেখে দিই। আজ (শুক্রবার) সকালে কাজে গিয়ে দেখি সব মালামাল চুরি হয়ে গেছে। এ ছাড়া পুরো জায়গা কাঁটাতার দিয়ে ঘেরা ছিল, চোরচক্র সেই কাঁটাতারও খুলে নিয়ে গেছে।’

কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান চুরির বিষয়টি নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত