মৌলভীবাজারের কুলাউড়ায় পারাবত ট্রেনের ধাক্কায় আবদুল ওয়াহিদ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আমানীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল ওয়াহিদ ওই এলাকার মৃত দছু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বেলা ১২টার দিকে ওয়াহিদ রেললাইনে বসা ছিল। এ সময় সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। গতকাল বিকাল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেনি।
