গ্রামীণ ব্যাংক সিলেট জোনের শীতবস্ত্র বিতরণ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১১:৫৪ পিএম

মৌলভীবাজারের কুলাউড়ায় গ্রামীণ ব্যাংক সিলেট জোনের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার কুলাউড়ার বিভিন্ন এলাকার দুস্থ ও শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের সিলেটের জোনাল ম্যানেজার মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেট জোনের অডিট অফিসার নিতাই চন্দ্র ঘটক, কুলাউড়া এরিয়া ম্যানেজার আবু জাফর মো. ছালেহ উদ্দিনসহ সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকরা।

গ্রামীণ ব্যাংকের কুলাউড়া এরিয়া ম্যানেজার আবু জাফর মো. ছালেহ উদ্দিন জানান, সিলেট জোনের অধীনে কুলাউড়া এরিয়া অফিসের আওতাধীন কুলাউড়া, পৃত্থিমপাশা, ব্রাহ্মণবাজার, জায়ফরনগরসহ গ্রামীণ ব্যাংকের ৪টি শাখায় শীতার্ত মানুষদের মাঝে বিনা মূল্যে কম্বল বিতরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত