টাঙ্গাইলে পৃথক সড়কে নিভল ২ প্রাণ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ০৬:৩৬ পিএম

ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধুসেতু মহাসড়কের সল্লা এলাকায় ও বঙ্গবন্ধু সেতু এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বুধবার দুপুরে ও বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাবনার আতাইকুলা উপজেলার মধুপুর দক্ষিণপাড়া এলাকার রোজাউল করিমের মেয়ে তিশা আক্তার (১১) ও বগুড়ার চান্দাইকোনার আব্দুর রশিদ (৫৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রেজাউল ও তিশা মোটরসাইকেলযোগে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এ সময় তারা বঙ্গবন্ধু সেতুর ৪৮ নম্বর পিলারের নিকট পৌঁছলে একটি বাস তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে পেছন থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তিশা নিহত হয়। পরে আহত অবস্থায় তার বাবা রেজাউল করিমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাস আটকের চেষ্টা চলছে।

অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি গাছভর্তি ট্রাক সল্লা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিরে উল্টে যায়। এ সময় বগুড়ার চান্দাইকোনার আব্দুর রশিদ (৫৫) নিহত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত