বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের রংপুর শাখার শুভ উদ্বোধন

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ০৭:৪৯ পিএম

রংপুরে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ১৬তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) এই শাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু। এ সময় ব্যাংকের অন্যান্য পরিচালকবৃন্দ এবং এফবিসিসিআই এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গ্রাহক-শুভানুধ্যায়ীগণ, বিশিষ্ট ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত