উপহারের ঘর বিক্রি করায় এক মাসের কারাদন্ড

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ০২:০৬ এএম

বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর বিক্রি করায় মো. জামরুল শেখ নামে এক সুবিধাভোগীকে এক মাসের কারাদ- দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার তাকে এ দন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজা পারভীন। এ সময় তাকে দেওয়া ঘরের দলিল ও যাবতীয় কাগজপত্র জব্দ করা হয়।

জানা যায়, প্রধানমন্ত্রীর উপহারের ঘর ৭০ হাজার টাকায় বিক্রি করেন এরুলিয়া ইউনিয়নের কদমতলী আশ্রয়ণ প্রকল্পের জামরুল শেখ। গত বছর ১৬ নভেম্বর ১০০ টাকার স্ট্যাম্পে লিখিত আকারে ঘরটি ইদ্রিস আলী নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেন তিনি। গত বৃহস্পতিবার বিষয়টির সত্যতা পেয়ে গতকাল অভিযান পরিচালনা করে ইউএনও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত