বরিশালে তিন দিনব্যাপী পৌষ মেলা শুরু

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ০২:০৯ এএম

বরিশালে গতকাল শুক্রবার তিন দিনব্যাপী পৌষ মেলা শুরু হয়েছে। বিকেলে বরিশাল নগরের জগদীশ সারস্বত গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে মেলার উদ্বোধন হয়।

মেলার উদ্বোধন করেন, বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট এস এম ইকবাল, শিশু সংগঠক পঙ্কজ রায় চৌধুরী, আবৃত্তি শিল্পী আজমল হোসেন লাবু প্রমুখ।

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলিত পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি কাজল ঘোষ বলেন, চতুর্থবারের  মতো জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলিত পরিষদ পৌষ মেলার আয়োজন করেছে। আমরা মেলার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌষের ঐতিহ্যবাহী উৎসবকে পরিচিত করার চেষ্টা করছি। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত