প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের নির্বিঘেœ চলাচল নিশ্চিত করতে গাজীপুরে আজ শনিবার বাংলাদেশ স্কাউটসের অনুষ্ঠানে তার পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত করেছেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার গতকাল শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য জানিয়েছেন।
আজ গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৩২তম এশিয়া-প্যাসিফিক এবং ১১তম জাতীয় স্কাউট জাম্বুরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ দেওয়ার কর্মসূচি ছিল।
রাজধানী ঢাকার উপকণ্ঠে টঙ্গীর তুরাগতীরে গতকাল ভোরে বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম জামাত বিশ^ ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে।
বিপুলসংখ্যক ভক্তের অংশগ্রহণে ফজরের নামাজের পর ‘আম বয়ান’ দিয়ে বিশ্বে ইজতেমার ৫৬তম আসরের এ পর্ব শুরু হয়। জুমার নামাজে ইজতেমায় আসা ব্যক্তিরা ছাড়াও বিভিন্ন এলাকা থেকে লাখ লাখ মুসল্লি যোগ দেন।
