আনোয়ারায় ভূমিমন্ত্রী

বিএনপি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ০২:৪২ এএম

বিএনপি দেশের জনগণকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

তিনি বলেন, বিএনপি শুধু এখন নয়, শেখ হাসিনা সরকার গঠন করার পর থেকেই ষড়যন্ত্র শুরু করেছে। তারা দেশের মানুষকে বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু এদেশের জনগণ তাদের কথায় বিভ্রান্ত হয়নি। এখন ১৪ বছর পর এসে বিভিন্ন রূপরেখা আর সরকার মেরামতের নামে যে কথা বলছে, তা মানুষ গ্রহণ করেনি।

গতকাল শনিবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রঘুপতি সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত