মহিষের আক্রমণে আহত আরও একজনের মৃত্যু

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ০১:১৮ এএম

টাঙ্গাইলের দেলদুয়ারে পাগলা মহিষের আক্রমণে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। কিতাব আলী নামে ওই ব্যক্তির বাড়ি উপজেলার বারপাখিয়া এলাকায়। এ নিয়ে ওই মহিষের হামলায় মৃতের সংখ্যা দুজনে দাঁড়াল।

কিতাব আলী টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

গত রবিবার সকাল ১০টার দিকে এলাসিন ইউনিয়নের বারপাখিয়া গ্রামের মো. শরিফ মিয়ার একটি মহিষ হঠাৎ শরিফ মিয়াকে আক্রমণ করে। পরে পাশে থাকা তার ভাইকে গুঁতা দিতে গেলে শরিফ লাঠি নিয়ে এগিয়ে যান। একপর্যায়ে মহিষের গুঁতায় তারটিয়া গ্রামের মো. আজগর আলীর স্ত্রী হাজেরা বেগমের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত হন আরও কমপক্ষে ২০ জন। পরে স্থানীয়রা দা, শাবল, সড়কি দিয়ে পাগলা মহিষটিকে আঘাত করে মেরে ফেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত