হুমকিধমকি দিয়ে বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলন রোখা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, সময় যতই অল্প হোক, নির্যাতন যতই তীব্র হোক ৪ ফেব্রুয়ারির বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশ সফল হবেই। গতকাল শনিবার বেলা ১১টার দিকে খুলনা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে ৪ ফেব্রুয়ারি খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি দাবি করেন।
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল প্রমুখ বক্তব্য দেন।
