মৌলভীবাজারে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনর সার্বিক সহযোগিতায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফ উদ্দীন।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সামাদ মিয়া, একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আবু সুফিয়ানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনওসহ অতিথিরা।
