রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের প্রার্থী আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী আবদুর রাজ্জাক (২)।
গত মঙ্গলবার সন্ধ্যা ৮টার দিকে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার আইনজীবী অশোক কুমার সাহা এ ফল ঘোষণা করেন।
নির্বাচনে জয়ী অন্য প্রার্থীরা হলেন সহসভাপতি পদে আনিসুর রহমান, সহসাধারণ সম্পাদক আশরাফুল আলম আশা, খান মোহাম্মদ জহুরুল হক, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আহম্মদ আলী মৃধা বাটু। সদস্য পদে নির্বাচিত হয়েছেন তুহিন শেখ, সাখাওয়াৎ হোসেন সালেহ, সুখেন্দু চক্রবর্তী, অনুপ কুমার দাস ও নিজাম উদ্দিন শেখ।
নির্বাচনে ১১টি পদের বিপরীতে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ থেকে সভাপতি, সহাসভাপতি, সহসাধারণ সম্পাদক ও সদস্যসহ ছয়জন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে সাধারণ সম্পাদক ও সদস্য দুজন এবং সাধারণ আইনজীবী পরিষদ থেকে সহসাধারণ সম্পাদক ও সদস্যসহ তিনজন নির্বাচিত হন।
