ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ৩

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৯ পিএম

নাটোরের সিংড়ায় ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহত হয়েছেন: পুন্ডরী গ্রামের উপেন আলীর ছেলে রহিম আলী (৪৫), একই এলাকার বিদ্যুৎ আলী (৩২) এবং নজুরপুর গ্রামের কাঁচু আলী (৫০)।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসুয়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ৩ জনের বাড়ি উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরী ও নজরপুর গ্রামে।

কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মইনুল হক চুনু বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে সিংড়া পুন্ডরী গ্রাম থেকে গাছ কাটার কাজে পাঁচজন শ্রমিক অটোভ্যানযোগে চৌগ্রামে যাচ্ছিলেন। এসময় নাটোর-বগুড়া মহাসড়কের উপজেলার বাসুয়া ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলে রহিম আলী (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়।

এ সময় চারজনকে আহত অবস্থায় সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এসময় দুইজনের অবস্থা অবনতি হলে দ্রুত তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে দুপুরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিদ্যুৎ আলী (৩২) এবং কাঁচু আলী (৫০) নামে দুইজনের মৃত্যু হয়।

সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, সিংড়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আহত দুজন চিকিৎসাধীন রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত