কালিয়াকৈরে টাকা নিয়ে সমিতি উধাও মানববন্ধন

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৫ এএম

গাজীপুরের কালিয়াকৈরে শতাধিক গ্রাহকের প্রায় ৩০ লাখ টাকা আত্মসাৎ করে উধাও হয়েছে এক সমবায় সমিতি। এর প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে ওই সমিতির অফিস ঘেরাও, বিক্ষোভ ও মানববন্ধন করেছেন গ্রাহকরা।

এলাকাবাসী, সমিতির গ্রাহক ও তাদের অভিভাবক সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া বাজার এলাকায় গতকাল সোমবার দুপুরে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তারা জানান, ১০-১৫ দিন আগে ওই বাজার এলাকায় তাহিম সরকার সুপার মার্কেটে কক্ষ ভাড়া নেয় হাবীব হাসান, তাসলিমা আক্তারসহ কয়েকজনের একটি চক্র। পরে তারা সেখানে প্রজন্ম শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড নামে একটি অফিস খুলেন। যার কথিত রেজিঃ নং-০২২৮৮। সাইনবোর্ডে সরকার কর্তৃক অনুমোদিত লেখা দেখিয়ে চক্রটি কৌশলে শতাধিক গ্রাহক বানায়। পরে তারা সহজ কিস্তি ও স্বল্পসুদে ১ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে ১০ থেকে ৫০ হাজার করে টাকা নেয়। কিন্তু, গত রবিবার সকালে প্রায় ৩০ লাখ টাকা আত্মসাৎ করে চক্রটি পালিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত