এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৭০৩ জন। বোর্ডে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তি গত বছরের চেয়ে কমেছে। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৯৮ দশমিক ১১ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছিল ২০ হাজার ৮৭৮ শিক্ষার্থী।
গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে যশোর বোর্ডের ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক সমীর কুমার কুন্ডু।
সমীর কুমার কু-ু বলেন, গত বছর তিনটি বিষয়ে পরীক্ষা হওয়ায় পাসের হার ও জিপিএ-৫-এর সংখ্যা অনেক বেশি ছিল। এবার সব বিষয়ে পরীক্ষা হওয়ায় ফলাফল একটু খারাপ হয়েছে।
