ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮০ দশমিক ৩২

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৮ এএম

এবারের এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮০ দশমিক ৩২ শতাংশ। বোর্ডে ৬১ হাজার ৫১৪ জন পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ৪৯ হাজার ৪০৬ জন। এদের মধ্যে ২৪ হাজার ২৯০ জন ছাত্র (পাসের হার ৮০ দশমিক ২৪) এবং ২৫ হাজার ১১৬ জন ছাত্রী (পাসের হার ৮০ দশমিক ৩৯)। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৮ জন। এর মধ্যে ছেলে ২ হাজার ৩৯৭ এবং মেয়ে ২ হাজার ৬৩১ জন।

শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের এইচএসসি পরীক্ষায় ২৮১ প্রতিষ্ঠানের ৬৪ হাজার ২৮৯ শিক্ষার্থী পরীক্ষার ফরম পূরণ করেছিল। ৬১ হাজার ৫১৪ জন পরীক্ষায় অংশ নেয়।  এর মধ্যে বিজ্ঞান বিভাগে পাস করেছে ৯১ দশমিক ৮০শতাংশ, মানবিক বিভাগে ৭৭ দশমিক ৭৯ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছে ৭২ দশমিক ৫৫ শতাংশ শিক্ষার্থী।

ময়মনসিংহ জেলায় পাসের হার ৭৭ দশমিক ৮৩, নেত্রকোনায় ৮২ দশমিক ৯২, জামালপুরে ৭৯ দশমিক ৩৭ এবং শেরপুরে ৭৪ দশমিক ৫৯। এ বছর বোর্ডে ১২টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। আর তিনটি প্রতিষ্ঠানের কেউ পাস করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত