দুই বোনকে হত্যায় যুবকের মৃত্যুদন্ড

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১৫ পিএম

রংপুরে দুই বোনকে হত্যার দায়ে মাহফুজার রহমান রিফাত (২২) নামে এক যুবককে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোস্তফা কামাল এ রায় দেন। দন্ডপ্রাপ্ত রিফাত রংপুর মহানগরীর ২২ নম্বর ওয়ার্ডের বাবুখা মধ্যপাড়া এলাকার এমদাদুল হকের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর রাতে বাড়িতে কেউ না থাকায় নগরীর মধ্য গণেশপুর এলাকার মমিনুল ইসলামের মেয়ে সুমাইয়া আক্তার মীম তার চাচাতো বোন জান্নাতুল মাওয়াকে থাকার জন্য বাড়িতে নিয়ে আসেন। প্রেমের সম্পর্ক থাকায় ওই রাতেই সুমাইয়ার বাড়িতে যান প্রেমিক রিফাত। এসময় সুমাইয়ার সঙ্গে শারীরিক সম্পর্ক শেষে কথা-কাটাকাটির জেরে তাকে হত্যা করে রিফাত। ঘটনা টের পেলে সুমাইয়ার চাচাতো বোন জান্নাতুল মাওয়াকেও শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় সে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট খন্দকার রফিক হাসনাইন বলেন, রিফাতের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মৃত্যুদন্ড দিয়েছে আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত