নোয়াখালীতে ৩ মাসে ধর্ষণের শিকার ৯ জন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

নোয়াখালীতে অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসে নারী ও শিশুর প্রতি ২২টি সহিংসতার ঘটনা ঘটেছে। এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৯ নারী, কিশোরী ও শিশু। যাদের বয়স পাঁচ থেকে আঠারো বছর। জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছে নারী অধিকার জোট নোয়াখালী। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নোয়াখালীর মাইজদীর একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সংগঠনটির ত্রৈমাসিক প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই সময়ে নোয়াখালী সদর ও কোম্পানিগঞ্জে সহিংসতা বেশি হয়েছে। প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সভাপতি লায়লা পারভীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত