জয়পুরহাটে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৮ পিএম

জয়পুরহাটের কালাই উপজেলায় ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে আব্দুল মোমিন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার মাত্রাই ইউনিয়নের সাঁতার-কুসুমসাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোমিন উদ্দীন কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের হাতিয়র গ্রামের মৃত কফির উদ্দিনের ছেলে। আহত মোস্তাফিজুর রহমান মোস্তাককে (৫৫) কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়া রেফার করা হয়েছে।

কালাই থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয়রা মরদেহ উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে পরবর্তীতে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত