বগুড়ায় সমাবেশ সরকারি শূন্যপদে নিয়োগের দাবি

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০৬ পিএম

সরকারি শূন্যপদে নিয়োগের দাবিতে বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন জেলা কমিটি। জেলা যুব ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সভাপতিম-লীর সদস্য ফারহানা আক্তার শাপলার সভাপতিত্বে গতকাল শনিবার বেলা ১১টায় এ মানববন্ধন ও সমাবেশ হয়।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, ফিরোজ আক্তার পলাশ, ক্ষেতমজুর সমিতি বগুড়া উপজেলা কমিটির সভাপতি শুভ শংকর গুহ রায় বাবুন, যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সহসভাপতি অখিল পাল, যুব ইউনিয়ন জেলা কমিটির সদস্য সাদ্দাম হোসেন, ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সভাপতি সাব্বির আহম্মেদ রাজ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশে ৩ কোটি ৭৫ লাখ বেকার থাকলেও সরকারি ৩ লাখ ৫৮ হাজার ১২৫টি শূন্য পদে নিয়োগ দেওয়া হচ্ছে না। সমাবেশ শেষে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত