ডিবি পুলিশের অভিযান

সাভারে অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেপ্তার

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৫ পিএম

সাভারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক সাঁড়াশি অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে শনিবার রাতে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো মানিকগঞ্জের দৌলতপুর থানার আবুডাঙ্গা গ্রামের করম আলীর ছেলে বাচ্চু (২৮), লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার গন্তব্যপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. হাছান (২৫), কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার কামাত আঙ্গারিয়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে সুমন (২৬), সাভারের আকরাইন নামাপাড়া এলাকার চাঁন মিয়ার ছেলে পলাশ (২২), সবুজবাগ মহল্লার আলাউদ্দিনের ছেলে বাসার (৩০), ভরারী রাজফুলবাড়িয়া এলাকার মৃত তুফান আলীর ছেলে মো. খোরশেদ (২৯), আশুলিয়ার গোকুলনগর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে শফিকুল ইসলাম রনি (৩২) ও ফুলবাড়িয়া গ্রামের মৃত ইসমাইলের ছেলে বাবু (২০), পাবনার বেড়ার নগরবাড়ী ঘাটের মৃত আবুল হোসেনের ছেলে দেলোয়ার শেখ (৩৩), মানিকগঞ্জের সিংগাইরের ধল্লাবাজার এলাকার মৃত আলী হোসেনের ছেলে আল আমীন (২৫) এবং শেরপুর সদর থানার কসবা বারকপাড়া গ্রামের মৃত আ. ওহাবের ছেলে আবদুর রাজ্জাক (৪০)।

পরিদর্শক রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব আরও জানান, তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত