টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের কমিটি বাতিলের দাবিতে আগুন জ¦ালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বিজয় ৭১ চত্বরে এ বিক্ষোভ হয়।
এর আগে বেলা ১১টার দিকে স্থানীয় প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবুর বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ তোলা হয়। এ সময় লিখিত বক্তব্যে আনেহলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি তালুকদার মো. শাহজাহান বলেন, গত মাসের ২৮ তারিখ ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে জামায়াত-বিএনপি ও দেশবিরোধী কর্মকা-ে জড়িত এবং যাদের কোনোদিন দলীয় কর্মকা-ে দেখা যায় নাই এমন ২৯ জনকে স্থান দেন উপজেলা সভাপতি শহিদুল ইসলাম লেবু। এই অবৈধ পকেট কমিটি বাতিল না করলে মার্চের ২০ তারিখে নতুন সম্মেলন করে তারা নতুন কমিটি দেবেন বলে হুঁশিয়ারি দেন।
