সিলেটে ছাত্রী ধর্ষণ মামলায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৮ পিএম

সিলেটের জৈন্তাপুর উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় মাদ্রাসা শিক্ষক মাসউদ আজহারকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার দরবস্ত মানিকপাড়া থেকে জৈন্তাপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাসউদ আজহার দরবস্ত ইউনিয়নের চাক্তা গ্রামের বাসিন্দা।

জৈন্তাপুর থানার ওসি ওমর ফারুক জানান, গত ২৫ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে মাদ্রাসার অফিস কক্ষে চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণ করেন মাসউদ আজহার। শিশুটি বাড়িতে গিয়ে তার পরিবারকে বিষয়টি জানালে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। ওসি আরও জানান, নির্যাতিত শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত