ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে প্রিন্স হ্যারির দূরত্ব বাড়ছেই। এবার হ্যারি ও তার স্ত্রী মেগানকে তাদের যুক্তরাজ্যের বাড়িটিও খালি করে দিতে বলা হয়েছে। এ দম্পতির একজন মুখপাত্র বুধবার খবরটি নিশ্চিত করেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাজ্যে থাকার সময় হ্যারি-মেগান দম্পতি ফ্রগমোর কটেজে বসবাস করতেন। উইন্ডসর ক্যালেসের ভেতরে অবস্থিত বাড়িটি তাদের উপহার দিয়েছিলেন প্রয়াত রানী। কিন্তু সম্প্রতি রাজা চার্লস তার ভাই প্রিন্স অ্যান্ড্রুকে সেখানে থাকার প্রস্তাব দিয়েছেন বলে খবর প্রকাশ করেছিল দ্য সান। জানুয়ারিতে প্রকাশিত প্রিন্স হ্যারির স্মৃতিকথা ‘স্পেয়ার’-এ বেশ খোলামেলাভাবে বড় ভাই প্রিন্স উইলিয়াম, বাবা কিং চার্লস এবং রাজপরিবারের সঙ্গে তার ও মেগানের নানা দ্বন্দ্ব উঠে আসে। আর এতেই রাজা চার্লস এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সানের খবরে দাবি করা হয়।
×
