ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের পরিষদের সদস্য (মেম্বার) কবির খানের নাম খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় থাকায় তিনি নিয়মিত ৩০ কেজি করে চাল উত্তোলন করছেন।
জানা গেছে, অচিন্তপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুখুরিয়া গ্রামের ইসকান্দর খানের ছেলে বর্তমান ইউপি সদস্য মো. কবির খানের নাম খাদ্যবান্ধব কর্মসূচির তালিকাভুক্ত রয়েছে। যার ক্রমিক নং-১০৩১, কার্ড নং- ১৮৩৪। চলতি মার্চ মাসের ১ তারিখও তিনি ডিলার সোহেল মিয়ার কাছ থেকে চাল উত্তোলন করেন।
চাল উত্তোলনের সত্যতা নিশ্চিত করে কবির খান বলেন, আমি আরও ১০ বছর আগে থেকেই এ সুবিধা ভোগ করে আসছি। ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর এমআইএস করে নতুন করে চাল উত্তোলন করেছি।
ডিলার সোহেল মিয়া জানান, মেম্বার নিজেই চাল উত্তোলন করেন।
উপজেলা খাদ্য কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, দরিদ্র হলে মেম্বারও এর সুবিধা নিতে পারেন।
