ম্যাজিস্ট্রেট আসার খবরে বিয়ের আসর থেকে পালাল বর

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ০১:২২ এএম

নাটোরের সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের আসার খবর শুনে বিয়ের আসর থেকে বর ও বরযাত্রীরা পালিয়ে গেছেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে মেয়ের বাবা আলতাব হোসেনের মুচলেকা নিয়ে বাল্যবিয়ে বন্ধ করেন।

গত শুক্রবার রাত ৯টার দিকে সিংড়া উপজেলার বিলদহর মৎস্যজীবীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। স্থানীয়রা এই বাল্যবিয়ের খবর উপজেলা প্রশাসনকে জানান। পরে উপজেলা প্রশাসনের লোকজনের উপস্থিতি টের পেয়ে বিয়ের আসর থেকে বর ও বরযাত্রীরা পালিয়ে যান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান বলেন, আমাদের আসার খবর শুনে বিয়ের আসর থেকে বর ও বরযাত্রীরা পালিয়ে যান। পরে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন নাÑ এ মর্মে মুচলেকা দিয়েছেন ওই ছাত্রীর বাবা আলতাব হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত