গফরগাঁওয়ে আন্তঃজেলা ডাকাত সরদার গ্রেপ্তার

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১১:৫৩ এএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে হত্যা, অস্ত্র ও ডাকাতিসহ ১৫ মামলার আসামি আন্তঃজেলা ডাকাত সরদার মো. রায়হানকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ মার্চ) রাতে তাকে পার্শ্ববর্তী শ্রীপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মো. রায়হান পাইথল ইউনিয়নের বেলদিয়া গ্রামের আ. রশিদের ছেলে।

পাগলা থানার ওসি মো. রাশেদুজ্জামান বলেন, মো. রায়হান দীর্ঘদিন পরিচয় গোপন করে বিভিন্ন এলাকায় অবস্থান করছিলো। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছিলো। শনিবার রাতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রায়হানকে পার্শ্ববর্তী শ্রীপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, মো. রায়হানের নামে শ্রীপুর, কাপাসিয়া, পাকুন্দিয়া, কালিয়াকৈর, গফরগাঁও ও পাগলায় ৭টি ডাকাতি মামলা, ৩টি খুন, ২টি অস্ত্র, ২টি চুরি ও ১টি ডাকাতির প্রস্তুতি মামলাসহ মোট ১৫টি মামলা রয়েছে।

তিনি আরও বলেন,ময়মনসিংহ জেলা আদালতের মাধ্যমে তাঁকে রবিবার সকালে জেল হাজতে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত