বিশ্বের সবচেয়ে পছন্দনীয় প্রতিষ্ঠানের তালিকায় মেটলাইফ

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১২:৫৪ এএম

ফরচুন ম্যাগাজিনের ২০২৩ সালের বিশ্বের সবচেয়ে পছন্দনীয় প্রতিষ্ঠানের তালিকায় স্থান করে নিয়েছে মেটলাইফ। ফরচুন ম্যাগাজিনের সবচেয়ে পছন্দনীয় প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদনে মেটলাইফসহ মোট আটটি জীবন বীমা সেবাদাতা প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক স্বনামধন্য ম্যানেজমেন্ট কনসালট্যান্ট প্রতিষ্ঠান কর্ন ফেরির সঙ্গে যৌথভাবে প্রাতিষ্ঠানিক সুনামের ভিত্তিতে বিভিন্ন শিল্প খাতের পছন্দনীয় প্রতিষ্ঠানের তালিকা তৈরি করে ফরচুন ম্যাগাজিন।

শিল্প খাতে বিনিয়োগ মূল্য, ব্যবস্থাপনার মান, আর্থিক সক্ষমতা, সামাজিক দায়বদ্ধতা এবং গ্রাহক আকৃষ্ট করা সক্ষমতাসহ নয়টি বিভাগে প্রতিষ্ঠানকে রেটিং করেন ওই শিল্পের পেশাজীবী, নির্বাহী, পরিচালক এবং বিশ্লেষকরা। তার ভিত্তিতেই এই তালিকা প্রস্তুত করা হয়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত