কুমিল্লা দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সেলিম, সম্পাদক মোহন

আপডেট : ১১ মার্চ ২০২৩, ১০:৩৪ পিএম

কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মার্চ) বিকেল তিনটায় অনুষ্ঠিত সম্মেলনে জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে কুমিল্লা দক্ষিন জেলা জাতীয় পর্টির কমিটি ঘোষণা করেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি। কমিটিতে এয়ার আহমেদ সেলিমকে সভাপতি, হুমায়ুন কবির মুনশীকে সহ-সভাপতি এবং ওবায়দুল কবির মোহনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুজিবুল হক চুন্নু। এ ছাড়াও বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এয়ার আহমেদ সেলিম, জ্যেষ্ঠ আহ্বায়ক ওবায়দুল কবির মোহন, হুমায়ুন কবির মুনশী, মহিলা পর্টির নেত্রী জোনাকী মুনশী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত