হাতীবান্ধায় দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট : ১২ মার্চ ২০২৩, ১১:৪২ পিএম

লাললমনিরহাটের হাতীবান্ধায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ রোববার রাতে হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু কেক কেটে উক্ত কর্মসূচির সূচনা করেন।

সিনিয়র সাংবাদিক কাজী আলতাব হোসেনের সভাপতিত্বে হেলথ এন্ড মেডিকেয়ার হলরুমে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সাধারণ সম্পাদক নূরল হক,জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সম্পাদক আসাদুজ্জামান সাজু, রির্পোটাস ক্লাব সভাপতি আলতাব হোসাইন সুমন, মোহনা টিভির জেলা প্রতিনিধি শাহরুপ খান সুমন, নিউজ বিজয় সম্পাদক ফারুক হোসেন নিশাত, দেশ রূপান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি রবিউল আলম প্রমুখ ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত