নানা আয়োজনে গত রবিবার দৈনিক দেশ রূপান্তরের পাঁচ বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। বিভাগীয় শহর, জেলা-উপজেলা ও বিশ্ববিদ্যালয়গুলোতে এ উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানমালায় আরও ছিল আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। বিশিষ্টজনরা দেশ রূপান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক অমিত হাবিবকে স্মরণ করে শুভেচ্ছা জানিয়ে বলেন, পত্রিকাটি নতুন ধারা তৈরি করে চার বছরেই গণমানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
পঞ্চগড় : সন্ধ্যায় পঞ্চগড় প্রেস ক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদের সভাপতিত্বে আলোচনা সভা হয়। স্বাগত বক্তব্য রাখেন দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম শহীদ। বক্তব্য রাখেন সাংবাদিক এ রহমান মুকুল, এ হোসেন রায়হান প্রমুখ। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা ছাড়াও বিভিন্ন পেশার নেতারা উপস্থিত ছিলেন। পরে কেক কাটা হয়।
নড়াইল : দুদিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এজেন্ট ও গ্রাহকদের সঙ্গে মতবিনিময়। গতকাল সোমবার সকালে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। এ সময় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ধ্রুব কুমার ভদ্র, শিক্ষক নেতা আবদুর রশীদ, রবীন্দ্রনাথ ম-ল, শংকর কুমার সাহা, সাংবাদিক কাজী আনিচুর রহমান প্রমুখ। এর আগে গত রবিবার নড়াইলের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়।
সাতক্ষীরা : দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা আর ফুলেল শুভেচ্ছায় সাতক্ষীরায় দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রধান অতিথি জেলা প্রশাসক হুমায়ুন কবির ও বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান কেক কেটে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন। পরে আলোচনা পর্বে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ আল হাদী। অতিথিদের শুভেচ্ছা ও ভালোবাসায় সাতক্ষীরার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির অনুষ্ঠানস্থল ভরে ওঠে আনন্দ আয়োজনে। আলোচনা করেন আওয়ামী লীগের জেলা কমিটির সহসভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদ্জ্জুামান বাবু, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, জাসদের জেলা কমিটির সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, সিপিবির সভাপতি আবুল হোসেন, বিএনপি নেতা হাবিবুর রহমান, ওয়ার্কার্স পার্টির সম্পাদকম-লীর সদস্য অধ্যাপক সাবীর হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মুনসুর রহমান, মহিলা পরিষদের সাতক্ষীরার সাধারণ সম্পাদক জোসনা দত্ত, শ্রমিক নেতা মকবুল হোসেন প্রমুখ।
ঝালকাঠি : রবিবার বিকেল সাড়ে ৩টায় জেলা প্রেস ক্লাব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটেন ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল। ঝালকাঠি প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে আরও শুভেচ্ছা বক্তব্য দেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দত্ত প্রমুখ।
কিশোরগঞ্জ : কেক কেটে ও নাচে-গানে হাজারো দর্শক মাতিয়ে কিশোরগঞ্জে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সন্ধ্যায় শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর মঞ্চে প্রথমে আলোচনা সভা ও পরে কেক কাটা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মাহমুদ পারভেজ।
যশোর : অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর প্রতিনিধি শিকদার খালিদ।
মাধবপুর (হবিগঞ্জ) : উপজেলা প্রেস ক্লাবে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবটির আহ্বায়ক এরশাদ আলী। দেশ রূপান্তর সংবাদদাতা জালাল উদ্দিন লস্করের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন মাধবপুর থানার ওসি আবদুর রাজ্জাক।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : সকালে সোনারগাঁ প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। সোনারগাঁ প্রতিনিধি রবিউল হুসাইনের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান-উল-ইসলাম প্রমুখ।
শিবচর (মাদারীপুর) : শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে বিকেলে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। শিবচর প্রতিনিধি রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধকালীন সাত থানার এরিয়া কমান্ডার আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খান। শিক্ষক জসিম মাদবরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান ও সাবেক অধ্যক্ষ প্রফেসর বাবুল আশরাফ।
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : শিমরাইল তাজমহল চায়নিজ রেস্টুরেন্টে বিকেলে আলোচনা সভা ও কেক কাটা হয়। এতে অতিথি ছিলেন নারায়ণগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মনিরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ প্রমুখ। প্রতিনিধি সোহেল রহমান এতে সভাপতিত্ব করেন।
মির্জাপুর (টাঙ্গাইল) : দুপুরে শোভাযাত্রা বের করা হয়। পরে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনায় সভাপতিত্ব করেন দেশ রূপান্তরের মির্জাপুর প্রতিনিধি ও প্রেস ক্লাব মির্জাপুরের নবনির্বাচিত সভাপতি শামসুল ইসলাম সহিদ। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান, শহীদ ভরানী প্রসাদ সাহা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাহমিনা জাহান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহামুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, পৌর বিএনপির সভাপতি হজরত আলী মিঞা প্রমুখ।
হাকিমপুর (দিনাজপুর) : প্রেস ক্লাবে দেশ রূপান্তরকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম, হাকিমপুর (হিলি) পৌরসভার মেয়র জামিল হোসেন, হাকিমপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম প্রমুখ। এরপর কেক কাটার পর বের করা হয় শোভাযাত্রা।
বারদী (সোনারগাঁ) : সকালে জ্যোতি বসু পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকায় বারদী সংসদের আহ্বায়ক ইউসুফ আলী প্রমুখ। সভাপতিত্ব করেন প্রতিনিধি জহিরুল ইসলাম মৃধা। আলোচনার পর কেক কাটা হয়।
