ইউক্রেনের বনে আলিবাবা ড্রোন

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ০৪:৩৬ পিএম

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের দখল নিতে তুমুল লড়াই করছে রুশ বাহিনী। এরই মধ্যে বনের গভীরে একটি চীনা ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে কিয়েভ। বুধবার (১৫ মার্চ) সুউচ্চ পাইনগাছ এবং পরিষ্কার নীল আকাশের মধ্যে বিস্ফোরণের শব্দে বিচ্ছিন্ন হয়ে পড়ে ড্রোনটি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ইউক্রেনীয় সেনারা বনের মধ্যে একটি অস্ত্রসহ ড্রোনের ধ্বংসাবশেষ দেখিয়েছেন সাংবাদিকদের। ইউক্রেনীয় সেনাদের দাবি, চলতি সপ্তাহে তাদের বাহিনী গুলি করে ড্রোনটি ভূপাতিত করেছে।

ড্রোনটি ছিল একটি মুগিন-৫, যেটি বাণিজ্যিক মানবহীন আকাশযান। এটি চীনের পূর্ব উপকূলে অবস্থিত বন্দর শহর জিয়ামেনে তৈরি। তবে কিছু প্রযুক্তি ব্লগার বলেছেন, মেশিনগুলো ‘আলিবাবা ড্রোন’ নামে পরিচিত। কারণ এগুলো আলিবাবা এবং তাওবাওসহ চীনা মার্কেটপ্লেস ওয়েবসাইটগুলোতে ১৫ হাজার ডলার পর্যন্ত বিক্রি হয়ে থাকে।

মুগিন লিমিটেড সিএনএনকে নিশ্চিত করেছে, এটি তাদের এয়ারফ্রেম ছিল। ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছে তারা। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে এটি বেসামরিক ড্রোন ভূপাতিত করার সর্বশেষ উদাহরণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত