প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ; আটক ১

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১১:৩৪ এএম

দিনাজপুর সদর উপজেলায় এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর শহরের রামনগর মোড় থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ধর্ষক হলেন ২৭ বছর বয়সী কৃষ্ণ চন্দ্র রায়। তিনি সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের উত্তর গোবিন্দপুর এলাকার প্রসুন্ন চন্দ্র রায়ের ছেলে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯এ আমাদের কাছে ধর্ষণের অভিযোগ আসে। বিকেলে আমরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারি- ঘটনার সময় কিশোরীর মা বাড়ী থেকে একটু দুরে গিয়েছিলেন। এই সুযোগে প্রতিবেশী কৃষ্ণ চন্দ্র রায় ওই কিশোরীর বাড়ীতে প্রবেশ করে ধর্ষণ করে। পরে ওই কিশোরীর মা বাসায় আসলে ধর্ষক কৃষ্ণ চন্দ্র পালিয়ে যায়। পরে আমরা অভিযান চালিয়ে শহরের রামনগর এলাকা থেকে ধর্ষককে আটক করা হয়।

এই ঘটনায় রাতে কিশোরীর পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দেয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত