বরিশালে মানববন্ধন

কলেজছাত্রের হত্যাচেষ্টাকারীদের বিচার দাবি

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ১০:৫৩ পিএম

সরকারি বরিশাল কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রিজনকে হত্যাচেষ্টার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সহপাঠী ও স্বজনরা। গতকাল রবিবার বেলা ১১টায় সদর রোডের অশি^নী কুমার হলের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে অমৃত লাল দে কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারি বরিশাল কলেজ, সরকারি ব্রজমোহন কলেজ, কাশিপুর হাই স্কুল অ্যান্ড কলেজ, সরকারি আলেকান্দা কলেজসহ আট কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

মানববন্ধনে কলেজ শিক্ষার্থী এইচ এম রাব্বির সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক মনিরুজ্জামান খান, শিক্ষার্থী মঈন, মো. ইমন, মো. নোমান, মো. নিলয়, মো. তানভীর, মো. সোহান, মো. রাইয়ান, আহত রাকিবুলের বোন সুমাইয়া আক্তার, ভগ্নিপতি সায়মন হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, গত ১৫ মার্চ বিকেলে রাকিবুল ইসলাম রিজনের ওপর নগরীর ইছাকাঠি প্রধান সড়কে ১০-১২ জন হামলা চালায়। হামলাকারীরা তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। রাকিবুলকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত