দশ হাজার কৃষককে বিনামূল্যে বীজ ও সার  বিতরণ

আপডেট : ২০ মার্চ ২০২৩, ০৫:০১ পিএম

গোপালগঞ্জের মুকসুদপুরে ১০ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২০ মার্চ ) দুপুরে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণ করা হয়।

এ সময় উপজেলার ৭ হাজার কৃষকের মাঝে ১ কেজি করে পাটের বীজ, ১ হাজার ৫শ কৃষকের মাঝে ৫ কেজি করে আউশ ধানের বীজ এবং ১ হাজার ৫শ কৃষকের মাঝে ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু, উপজেলা মৎস্য অফিসার খায়রুল ইসলাম পাভেল, কৃষি অফিসার বাহাউদ্দিন সেব, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার চৈতন্য পাল, সাংবাদিক মো: ছিরু মিয়া, সরদার মজিবুরর রহমান, কাজী ওহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত