আরাভ নিয়ে আইজিপি

পুলিশের সাবেক কর্মকর্তার সংযোগ খতিয়ে দেখা হচ্ছে

আপডেট : ২১ মার্চ ২০২৩, ০৫:৩৩ এএম

আলোচিত দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন সাবেক কোনো কর্মকর্তার কানেকশন আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। গতকাল  সোমবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নগরের এনায়েত বাজার পুলিশ ফাঁড়ি উদ্বোধনের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ বিষয়ে আইজিপি সাংবাদিকদের আরও বলেন, পুলিশ হত্যা মামলায় যে নামে চার্জশিট হয়েছে সেই নামে রেড নোটিস জারির জন্য ইন্টারপোলকে চিঠি পাঠানো হয়েছে। সেটি ইন্টারপোল গ্রহণ করেছে বলে জানতে পেরেছি। চিত্রনায়িকা মাহিয়া মাহি সম্পর্কে এক প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, ‘তিনি জামিন পেয়েছেন। আমি এটা বলতে পারি কারও প্রতি কোনো অন্যায় করা হবে না।’

 রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কিত এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, সম্পূর্ণরূপে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা সবাই মিলে দায়িত্ব পালন করছি। পুলিশ,  জেলা পুলিশ, এপিবিএন, র‌্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, প্রশাসন সবাই মিলে কাজ করছি। আইনশৃঙ্খলা বিঘœকারীরা যেসব কাজ করছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে প্রতিটি ঘটনায় ব্যবস্থা নিচ্ছি। এমন নয় যে তাদের ছাড় দেওয়া হচ্ছে। কক্সবাজারে যত ঘটনা ঘটেছে প্রতিটি ঘটনায় ভিকটিমকে উদ্ধার করেছি। জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। বাংলাদেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখানে উদ্বিগ্ন হওয়ার  কোনো বিষয় নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত