রকেট হামলায় ইমরানের দলের নেতাসহ নিহত ১০

আপডেট : ২১ মার্চ ২০২৩, ১০:৫৯ পিএম

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের অ্যাবোটাবাদে একটি গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক নেতাসহ ১০ জন । গত সোমবার এ ঘটনা ঘটে। অজ্ঞাত বন্দুকধারী চলন্ত গাড়ি লক্ষ্য করে রকেট হামলা ও গুলিবর্ষণ করে। পুলিশ জানিয়েছে, নিহতদের একজন পিটিআই নেতা আতিফ মুনফিক। পিটিআইয়ের ওই নেতাকে বহনকারী গাড়িটি তখন জেলার হ্যাভেলিয়ান লাঙ্গরা গ্রামে অবস্থান করছিল। এ সময় গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। আতিফ প্রদেশের বস্তি শের খান এলাকার বাসিন্দা। প্রদেশটির সাবেক মন্ত্রী মুনসিফ খান জাদুনের ছেলে তিনি। আতিফ গত বছর পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হ্যাভেলিয়ান তহসিল নাজিম হিসেবে নির্বাচিত হন। এ ঘটনায় পিটিআইয়ের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরী টুইট করে সমবেদনা জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত