স্কুলছাত্র হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

আপডেট : ২২ মার্চ ২০২৩, ১২:০৬ এএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্কুলছাত্র রিদওয়ান (১১) হত্যার আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

গতকাল মঙ্গলবার সকালে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান বাচ্চুর নেতৃত্বে এলাকাবাসী রতনকান্দি উত্তরপাড়া থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ইউপি চেয়ারম্যান বলেন, ১১ বছরের নিষ্পাপ শিশু রিদওয়ানকে ঘাতকরা নির্মমভাবে হত্যা করেছে। রিদওয়ানের হত্যাকারী সন্দেহে গ্রেপ্তার হওয়া সাগর (১৮), নাঈম (১৭) ও সাকোয়াতের (১৯)  ফাঁসির দাবি জানিয়ে তিনি আরও বলেন, এদের ফাঁসি হলে আর কেউ এ ধরনের কাজ করতে ভয় পাবে। এ সময় রিদওয়ানের বাবা-মা তিন খুনির ফাঁসি দাবি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত