চিত্রল হরিণের ঘরে এলো নতুন অতিথি

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ০১:১৪ এএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে একটি চিত্রল হরিণের ঘরে জন্ম নিয়েছে নতুন অতিথি। গতকাল শুক্রবার ভোরে চিত্রল হরিণটি জন্ম দিয়েছে একটি বাচ্চা।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব দেশ রূপান্তরকে বলেন, চিত্রল হরিণী ২১০-২২৫ দিন গর্ভধারণের পর একটি বাচ্চা প্রসব করে। অনেক আগে বাংলাদেশ টি-বোর্ডের চেয়ারম্যান

থাকাকালীন মা চিত্রল হরিণটি আমাদের সেবা ফাউন্ডেশনে উপহার দেন মেজর জেনারেল রুহুল আমিন। আমাদের এখানে থাকা অবস্থায় এই হরিণটি আরও পাঁচটি বাচ্চা দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত