ইউক্রেনে ১৮ লেপার্ড ট্যাঙ্ক পাঠাল জার্মানি

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১০:৩৫ পিএম

পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে পৌঁছেছে জার্মানির তৈরি ১৮টি লেপার্ড-২ ট্যাঙ্ক। কয়েক মাস আগে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ এসব যুদ্ধ ট্যাঙ্ক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

সোমবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রতিশ্রুতি মোতাবেক ইউক্রেনে ১৮টি লেপার্ড-২ ট্যাঙ্ক, ৪০টি মার্ডার পদাতিক ফাইটিং যান এবং দুটি সাঁজোয়া পুনরুদ্ধারের গাড়ি পাঠিয়েছে জার্মানি। স্পিগেল নিউজ ম্যাগাজিন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

এছাড়াও পর্তুগালের পাঠানো তিনটি লেপার্ড-২ ট্যাঙ্ক পেয়েছে ইউক্রেন। এর আগে দেশটির ট্যাঙ্ক ক্রু এবং মার্ডার যান চালানোর জন্য নিযুক্ত সেনাদের কয়েক সপ্তাহ ধরে প্রশিক্ষণ দিয়েছিল জার্মান সেনাবাহিনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত