বগুড়ায় নকল প্রসাধনী কারখানা সিলগালা

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১০:৫৪ পিএম

বগুড়ায় নকল প্রসাধনী তৈরি করার অভিযোগে ‘কলিন্স কসমেটিকস’ নামের একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে শহরের নারুলী এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এ অভিযান পরিচালনা করেন।

জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শহরের নারুলী এলাকায় কলিন্স কসমেটিকসের কারখানায় নকল কসমেটিকস তৈরির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নকল কসমেটিকস তৈরির করার কারণে কলিন্স কসমেটিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলাগালা করে দেওয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, কলিন্স কসমেটিকস প্রতিষ্ঠানটি বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস ও পারফিউমের খালি কৌটায় নিজেদের তৈরি কসমেটিকস, পারফিউম ভরে বিক্রয় ও বাজারজাত করে আসছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত