কেক কেটে, মোমবাতি জ¦ালিয়ে একসঙ্গে ১ হাজার ২০০ দরিদ্র শিশুর জন্মদিন উদযাপন করা হয়েছে গোপালগঞ্জের কোটালীপাড়ায়। গতকাল বুধবার উপজেলার কমলকুড়ি বিদ্যানিকেতন হলরুমে ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এডিপির (এলাকা উন্নয়ন কর্মসূচি) নিবন্ধিত এসব শিশুর জন্মদিন উদযাপন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এডিপির ম্যানেজার সিলভীয়া ডেইজী এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আগত ১ হাজার ২০০ শিশুর প্রত্যেককে উন্নত খাবার এবং জন্মদিনের উপহার হিসেবে ১টা করে মশারি দেওয়া হয়।
×
