ময়লার ভাগাড়ে মিলল নবজাতকের মরদেহ

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ০৫:৪০ পিএম

জামালপুর পৌরশহরের গেইটপাড় এলাকায় রেললাইনের পাশে ময়লার ভাগাড় থেকে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ মার্চ) সকালে ময়লার স্তূপের উপর নবজাতকের মরদেহটি পরে থাকতে দেখে স্থানীয়রা জামালপুর রেলওয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

নবজাতকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলজার হোসেন। তিনি বলেন, এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত