রংপুরের পীরগঞ্জ পৌর আওয়ামী লীগ থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩ পৌর কাউন্সিলরকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (০৩ এপ্রিল) বিকেলে দলীয় কার্যালয়ে পীরগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কারকৃতরা হলেন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কবিরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মশিউর রহমান পারভেজ ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও কাউন্সিলর আশরাফুল ইসলাম।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশিয়ার রহমান মাস্টার জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩ কাউন্সিলরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক নূরুল আমিন রাজা জানান, ওই তিন কাউন্সিলরের নামে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের ভাবমূর্তি ক্ষুন্নসহ নানা অভিযোগ রয়েছে।
