প্রতিশ্রুতি ভঙ্গ করে আল আকসায় ইসরায়েলি তাণ্ডব

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১০:৩৭ পিএম

রমজানে ফিলিস্তিনের সঙ্গে সংঘাতে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল ইসরায়েল। কিন্তু সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে স্থানীয় সময় বুধবার ভোরে আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি বাহিনী স্টান গ্রেনেড এবং কাঁদানে গ্যাস ব্যবহারের মাধ্যমে শক্তি প্রদর্শন করেছে। এতে সেখানে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের শ্বাসকষ্ট দেখা দেয়। সেখান থেকে ৪০০ শতাধিক ফিলিস্তিনিকে আটক করা হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলার ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছে। এর মধ্যে তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, আল আকসায় মেডিকেল কর্মীদের প্রবেশেও বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। আল আকসা মসজিদের বাইরে এক ফিলিস্তিনি নারীর শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমি একটি চেয়ারে বসে কোরআন তেলাওয়াত করছিলাম। সে সময় তারা স্টান গ্রেনেড ছুড়ে মারে।’ তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘এদের মধ্যে একজন আমার বুকে আঘাত করেছে। এর আগে ১ এপ্রিল আল আকসা মসজিদের প্রবেশপথের কাছে ফিলিস্তিনি এক যুবককে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত