বালাসী-বাহাদুরাবাদ টানেল নির্মাণের দাবি

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১১:৫৯ পিএম

ব্রহ্মপুত্র নদে বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত টানেল নির্মাণের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

গতকাল শনিবার সকালে শহরের গানাসাস মার্কেটের সামনে এ কর্মসূচি পালিত হয়। টানেল নির্মাণ বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি এ কর্মসূচির আয়োজন করে।

এতে সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আশরাফ আলী। বক্তাব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জিএইচ মুজকুরী অনু, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, সাম্যবাদী আন্দোলনের জেলা আহ্বায়ক মনজুর আলম মিঠু, বাসদের জেলা সভাপতি গোলাম রব্বানী, কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সভাপতি অ্যাডভোকেট মোস্তফা মনিরুজ্জামান, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি প্রণব চৌধুরী খোকন প্রমুখ।

বক্তারা বলেন, ব্রহ্মপুত্র নদের বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত টানেল নির্মাণ হলে জামালপুর, শেরপুর, সিলেটসহ পূর্বাঞ্চলের জেলাগুলোর সঙ্গে দ্রুত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। একই সঙ্গে উত্তরাঞ্চলের শিল্প-বাণিজ্য ও অর্থনৈতিক বৈষম্য দূর হবে। দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের আগে রংপুর বিভাগের শিল্প-বাণিজ্য ও অথনৈতিক বৈষম্য দূর করতে বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত টানেল নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত