তরমুজ, খেজুরে ওজন কারচুপি করায় জরিমানা

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১২:০১ এএম

বগুড়ায় তরমুজ ফল ও খেজুরের বাজারে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে শহরের ফতেহ আলী বাজার ও ফতেহ আলী ব্রিজ এলাকায় বিশেষ কায়দায় ঠোঙার মাধ্যমে ওজনে কারচুপি করার অপরাধে ১২ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল শনিবার বেলা ১২টার পর এই অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে বিশেষ কায়দায় ঠোঙার মাধ্যমে ওজনে কারচুপির বিষয়টি ধরা পড়ে ১২টি প্রতিষ্ঠানের। এরমধ্যে বিশেষভাবে ঠোঙা প্রস্তুত করে ক্রেতা সাধারণকে ওজনে কম দেওয়া, দোকানে মূল্য তালিকা না থাকা ও খাবার খোলা রাখাসহ অস্বাস্থ্যকরভাবে খাদ্য বিক্রয় করায় তাদের জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, অভিযানের সময় সচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরণ ও সতর্ক করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত