পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের শীতকালীন বৈঠকে অংশ নিতে ওয়াশিংটন যাওয়ার কথা থাকলেও, দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি ওই সফর বাতিল করেছেন। দেউলিয়াত্ব রুখতে পাকিস্তান তাকিয়ে আছে আইএমএফের বেইলআউট প্যাকেজের দিকে। এদিকে নির্বাচন কমিশনকে অর্থ দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টের এক নির্দেশের পর পাকিস্তানের সর্বোচ্চ আদালত ও সরকারও মুখোমুখি হয়ে পড়েছে। শাহবাজ শরিফের সরকার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মধ্যে তুমুল রাজনৈতিক বিরোধের মধ্যে নভেম্বর থেকে আইএমএফের বেইলআউট কর্মসূচিও থমকে গেছে। এর মধ্যে দেশটির সুপ্রিম কোর্ট মে মাসেই দুটি প্রদেশে নির্বাচন করার নির্দেশ দেওয়ায় রাজনৈতিক সংকট জটিল হয়েছে।
×
