রায়পুরায় ঈদ উপহার বিতরণ

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১০:৪৮ পিএম

নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকারের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মনিপুরা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার ৬টি ইউনিয়নের দুই হাজার অসহায় ও দুস্থ্য মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য রাজিব আহমেদ, মরজাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সানজিদা সুলতানা নাসিমা, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান ও আসাদুজ্জামান টিটু, অর্থ বিষয়ক সম্পাদক হুমায়ন কবির, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট বিল্লাল হোসেন বেলাল ও রায়পুরা পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত